ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৭.২১ জিপিএ ৫ পেয়েছে ৩৯০৩
জেএসসিতে কাঙ্খিত ফলাফল পাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়ে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা- সমকাল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৯
নবগঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার প্রথম ফল প্রকাশ করা হয়েছে। এ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ৯০৩ জন।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফল উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম। তিনি জানান, ২০১৯ সালে ময়মনসিংহ বোর্ডের জেএসসি পরীক্ষায় এক লাখ ৬৫ হাজার ৩৩ জন অংশ নেয়। এর মধ্যে এক লাখ ৬১ হাজার ৩৫৯ জন পাস করেছে।
চার জেলার মধ্যে পাসের হার শেরপুরে ৯০ দশমিক শূন্য ৫, জামালপুরে ৮৯ দশমিক ৫২, ময়মনসিংহে ৮৫ দশমিক ৮৪ ও নেত্রকোনায় ৮৫ দশমিক ৭১। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে দুই হাজার ২৯৯ জন ও ছেলে এক হাজার ৬০৪ জন।
