ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুজিববর্ষকে স্বাগত

চট্টগ্রামে সবুজ শাড়ি পরে ৫ হাজার নারীর র‌্যালি

চট্টগ্রামে সবুজ শাড়ি পরে ৫ হাজার নারীর র‌্যালি
×

সবুজ শাড়ি পরে নারীদের র‌্যালি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৯:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সাল। একে স্বাগত জানিয়ে বছরের প্রথম দিনেই ব্যতিক্রম এক কর্মসূচি পালন করেছেন বন্দর পতেঙ্গা আসনের এমপি এমএ লতিফ। সবুজ রঙের শাড়ি পরা পাঁচ হাজার নারীকে নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছেন তিনি। সাগর পাড়ে মঞ্চ বানিয়ে করেছেন সমাবেশও।

বুধবার পতেঙ্গা এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। প্রায় ৩৬ হাজার নারী নিয়ে নিজ সংসদীয় এলাকায় 'স্বাধীনতা নারী শক্তি' নামে একটি সংগঠন করেছেন স্থানীয় এমপি। এসব নারীকে স্বাবলম্বী করতে নানা কারিগরি কাজও শেখাচ্ছেন তিনি। বুধবার এই সংগঠনের ব্যানারেই মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমপি লতিফ বলেন, প্রধানমন্ত্রীর আহ্বান ও নির্দেশনায় দেশের নারী সমাজকে আত্মনির্ভর ও মর্যাদাশীল করতে চাই আমি। তাই স্বাধীনতা নারী শক্তি গঠন করে তাদের স্লোগান ঠিক করেছি- 'আমরা নারী, আমরা সব পারি' এবং 'আমরা নারী, আমরা বল, নারী শক্তি এগিয়ে চল'। নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারে না। কোনো স্বপ্ন সফল হতে পারে না। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাই সবার আগে ঘর থেকে বের করে এনেছি নারীদের। মা ও বোনেরা যদি সচেতন হন, দেশের উন্নয়নে অংশীদার হয় তবেই পূরণ হবে জাতির পিতার স্বপ্ন।' 

অনুষ্ঠানে উপস্থিত থেকে চিটাগাং চেম্বারের সিনিয়র সহসভাপতি ওমর হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তার বাবার মতো শুধু জনগণের জন্য রাজনীতি করেন, ক্ষমতার জন্য নয়।

৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য দেন পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ূয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবদুল বারেক, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাজি নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক আলহাজ আলমগীর হাসান, 'স্বাধীনতা নারী শক্তি' পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, সহকারী পরিচালক গোলতাজ বেগম শান্তা, মোহছেনা আক্তার প্রমুখ।

আরও পড়ুন

×