ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

এসি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে তরুণের মৃত্যু

এসি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে তরুণের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ২২:২৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:৪৬

রাজধানীর বাড্ডায় নিজ বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পিয়াস সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। 

জানা গেছে, বাড্ডার আফতাবনগরের একটি ভবনের ১০ম তলায় থাকতেন পিয়াস। ভোর ৬টার দিকে এসি বিস্ফোরিত হয়ে আগুন লাগে। এসময় পিয়াস নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×