ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

লামায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

লামায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
×

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০২:৫৮ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৩:০৫

বান্দরবানের লামায় আজিজুল হাকিম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার সরই ইউনিয়নের কোয়ন্টাম কসমো স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের সবুজায়ন হল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত অজিজুল হাকিম ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র ছিল। সে মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বাণিয়াঝুড়ি গ্রামের আমিনুল হকের ছেলে।

কোয়ান্টাম কর্তৃপক্ষ  জানায়,  সম্প্রতি আজিজুলের  মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এ কারণে ছুটি শেষে ৩০ ডিসেম্বর হলে ফেরার পর থেকে সে বিষন্ন থাকত। ব্যক্তিগত হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

লামা থানার পুলিশ পরিদর্শক (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কোয়ান্টাম কর্তৃপক্ষ ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ দেখে নিকটস্থ কেয়াজুপাড়া পুলিশ ক্যাম্পে জানায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান,  সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×