ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিককে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৭:৩৩
চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরের ২ নম্বর গেইট এলাকার দুটি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান হোসাইনসহ নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ বেশকিছু ওষুধ জব্দ করা হয়।
মো. ওমর ফারুক সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ষোলশহর ২নং গেইট এলাকার সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এসময় হক মেডিকো ও মেসার্স সান্স ড্রাগ হাউসে বিক্রয় নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে দু’টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ভ্রাম্যমাণ আদালত
