ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চাচিকে কুপ্রস্তার দেওয়ার প্রতিবাদ করায় যুবক খুন, আটক ৩

চাচিকে কুপ্রস্তার দেওয়ার প্রতিবাদ করায় যুবক খুন, আটক ৩
×

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬

নড়াইলের কালিয়ায় চাচিকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় জহিরুল মোল্লা (২৫) নামে এক ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষক খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি বাজারে তাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

তিনি নড়াগাতি গ্রামের আকুব্বার মোল্যার ছেলে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে থেকে নড়াগাতি গ্রামের মৃত তায়জল মোল্লা ছেলে জাহিদুল নিহত জহিরুলের চাচিকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি জানতে পেরে জহিরুল এর প্রতিবাদ করেন। এ নিয়ে দু'জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াগাতি বাজারে জাহিদুল ও তার তিন-চার সমর্থকের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে তারা জহিরুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাত ৯টার দিকে খুমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের টুটুল লস্কার (৩২), রনি লস্কার (২৮) ও হান্নান মোল্লাকে (৫৫) আটক করেছে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×