ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে ডাস্টবিনে নবজাতকের লাশ

চট্টগ্রামে ডাস্টবিনে নবজাতকের লাশ
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ০৬:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ০৬:৫৩

চট্টগ্রাম নগরীর একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নগরের কোতোয়ালী থানার সার্সন রোডের ইছামতি ভবনের সামনের ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালী থানার এসআই আকাশ মাহামুদ জানান, জাতীয় জরুরি সেবার নম্বরে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরও পড়ুন

×