ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ২২:২০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ২২:৫২

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মাটিয়াডাঙ্গা দামারপোতার মধ্যবর্তী স্থানে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের কওসার আলির ছেলে। পুলিশের দাবি- সে খুন, ডাকাতিসহ ১৩ মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, জাকির হোসেনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময়  জাকির বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের গোলাগুলির মধ্যে জাকির গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

আরও পড়ুন

×