ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: এমপি শাওন

করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: এমপি শাওন
×

টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান-সমকাল

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১ | ০৮:২৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ | ১০:০৩

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বদরবারে রোল মডেল হিসেবে পরিচিতি অর্জন করেছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলাদেশ সব অসম্ভবকে সম্ভব করতে পেরেছে।

সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকাদান কার্যক্রমে সভাপতিত্ব করেন  লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ ড. মো. শফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।

আরও পড়ুন

×