ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বগুড়ায় কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:১৭

বগুড়ার কাহালুতে এক কাঠমিস্ত্রিকে শ্বাসরোধের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়া থেকে পুলিশ কাঠমিস্ত্রি আলমের (২৫) লাশ উদ্ধার করেছে। তিনি শিবগঞ্জ উপজেলার নলডুবি গ্রামের লাল চানের ছেলে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হতে পারে। তবে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, আলম দুপচাঁচিয়া সদরে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কাজে যেতেন এবং সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরতেন। 

অন্যান্য দিনের মতো সেদিনও বাড়ির ফেরার সময় কাহালুর বারো মাইলের কর্ণিপাড়া এলাকায় রাত ঘনিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং মোবাইল ফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। বিকাশে তিন হাজার টাকাও পাঠায় তার পরিবার। শুক্রবার সকালে লোকজন আলমের লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে পুলিশকে জানাই। তার বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।


আরও পড়ুন

×