ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সিলেটে ২০টি ট্রাক আটক

সিলেটে ২০টি ট্রাক আটক
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:২৫ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ | ০৯:৩৫

সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা অম্যান্য করে 'ওভারলোডেড' ট্রাক নিয়ে নগরীতে প্রবেশ করায় ২০টি ট্রাক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর পুলিশ লাইন সংলগ্ন মিরের ময়দান পয়েন্টে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাকের চাকা সড়কে দেবে যায়। একই জায়গায় বুধবার রাত ১২টার দিকে আরেকটি ট্রাকের চাকা দেবে যায়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নগরীতে অবৈধভাবে প্রবেশকারী ট্রাকগুলো আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে নগরীতে 'ওভারলোডেড' ট্রাক সড়কে দেবে যাওয়ার খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন। এরপর তিনি পুলিশকে খবর দিলে তারা নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে প্রবেশ করা ২০টি ট্রাক আটক করে।

সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (ট্রাফিক) বলেন, ট্রাক চলাচলের জন্য নগরীর বাইরে লিংক রোড (বাইপাস সড়ক) রয়েছে। কিন্তু চালকরা রাতে অতিরিক্ত মালপত্রসহ ট্রাক নিয়ে নগরীতে প্রবেশ করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর যানজট নিরসন ও অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তাঘাটের ক্ষতি এড়াতে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও অনেক ট্রাকচালক নিষেধাজ্ঞা অমান্য করেই বাইপাস সড়ক ব্যবহার না করে নগরীর ভেতর দিয়ে যাতায়াত করছেন। কোনোভাবে তা মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করে মেয়র আরও বলেন, যারা নগরীতে ট্রাক নিয়ে প্রবেশ করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×