ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক
×

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪৪

ফরিদপুরের ভাঙ্গায় মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১০ টায় উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন ব্রাহ্মণপাড়া গ্রামের আজিজুল কারিকরের ছেলে সোহেল কারিকর (২৬), মৃত মিরাজ মৃধার ছেলে আলমগীর মৃধা (২৫) ও ইলিয়াস চোকদারের ছেলে ফয়সাল চোকদার (২০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে  বিকাশের একাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছ থেকে কৌশলে গোপন পিন, কোড নম্বর সংগ্রহ করে নিজেদের একাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে প্রতারণা করে আসছিল সোহেল কারিকর ও তার সহযোগীরা। 

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া গ্রামে সোহেল কারিকরের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রেরা সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন কোম্পানির ১৫টি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি কাজী শফিকুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

×