ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ
×

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সিলেট এমসি কলেজে বিক্ষোভ- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৯:১৮

ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সিলেটের এমসি কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট-তামাবিল সড়কও অবরোধ করেন তারা। 

সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

জানা যায়, সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি সংহতি জানিয়ে এতে অংশ নেন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীরা। সাংস্কৃতিক সংগঠন মোহনা, থিয়েটার মুরারিচাঁদ, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন। মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। ওই সময় কর্মসূচির প্রতি সংহতি জানান কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ ও উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রায়।

সমাবেশ থেকে মঙ্গলবার কলেজের সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ধর্ষণবিরোধী মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

×