ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

'স্যামসন এইচ চৌধুরী সততার উজ্জ্বল দৃষ্টান্ত'

'স্যামসন এইচ চৌধুরী সততার উজ্জ্বল দৃষ্টান্ত'
×

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্মরণসভায় বক্তারা- সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৯:৫৩

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ব্যবসায়ী। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। স্বাধীনতার পর দেশগঠনে তার ভূমিকা অপরিসীম। তিনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। সততার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। 

স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাতে পাবনা প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, পাবিপ্রবি শিক্ষক ড. মুহম্মদ হাবিবুল্লাহ, ক্যাপ্টেন (অব.) ইলিয়াস ইফতেখার রসুল, প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, শিক্ষক আখতার জামান প্রমুখ।

সভার শুরুতে স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী।

আরও পড়ুন

×