ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

কলমাকান্দায় চিতাবাঘের শাবক উদ্ধার

কলমাকান্দায় চিতাবাঘের শাবক উদ্ধার
×

উদ্ধারকৃত চিতাবাঘের শাবক- সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০২:৫১

নেত্রকোণার কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা থেকে চিতাবাঘের একটি শাবক উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল মালেক এর বাড়ির পিছনের জঙ্গল থেকে  ওই শাবক উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানান, আব্দুল মালেকের বাড়ির পিছনের কাঁঠাল গাছের উপরে চিতা বাঘের শাবককে দেখতে পেয়ে কৃষক সাইফুল এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে শাবককে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবক জঙ্গলের পাশে মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। এলাকার লোকজন কৌশলে শাবককে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে দেন। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ফারুক হোসেন জানান, শাবকটি চিতাবাঘের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, শাবককে নেত্রকোণায় বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×