ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

গোদাগাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠীসহ গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠীসহ গ্রেপ্তার ৩
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:০০

রাজশাহীর গোদাগাড়ীতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রিদওনাল আলী খন্দকার মোস্তাকিম ও ধর্ষণে সহায়তাকারী আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনার পর রাতেই মামলা করেন ওই ছাত্রীর মা। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর সঙ্গে তার সহপাঠী রিদওনাল আলী খন্দকার মোস্তাকিমের (১৪) প্রেমের সম্পর্ক ছিলো। সোমবার সন্ধ্যায় জন্মদিনের পার্টিতে দাওয়াতের কথা বলে ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তাদের আরেক বন্ধু ওসমান গণির (১৪) ফাঁকা বাসায় নিয়ে যায় সে। এ সময় ছাত্রীকে ধর্ষণ করে মোস্তাকিম। বাড়ির বাইরে পাহাড়া দেয় ওসমান গণি ও দশম শ্রেণির ছাত্র তারেক আলী (১৫)। পরে বাড়ি ফিরতে দেরি হলে মেয়েটি তার মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনা খুলে বলে। এরপর তার মা মোস্তাকিম ও তার দুই সহযোগীকে আসামি করে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×