ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পলাশবাড়ীতে তরুণের মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে তরুণের মরদেহ উদ্ধার
×

মরদেহ উদ্ধার করছে পুলিশ- সমকাল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৪:৪০ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০৪:৫০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের পুকুর পাড়ের বায়ো গ্যাস হাউজের ভিতর থেকে শাওন মিয়া (৩২) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী শাওন মিয়া উপজেলার কোমরপুর বাজার থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করে সকালে বায়ো গ্যাস হাউজের ভিতর ভাসমান অবস্থায় দেখতে পান। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, কেউ তাকে হত্যা করে বায়ো গ্যাস হাউজে ফেলেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

আরও পড়ুন

×