নোংরা পরিবেশে খাবার তৈরি, খুলনায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:২৩
খুলনায় নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে মোলতা হোটেলকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আলতাহর দান হোটেলকে এক হাজার টাকা, ছোহরাব হোটেলকে দুই হাজার টাকা, বোতলজাত পানির জারে মেয়াদ, মূল্য না থাকায় আব্বাস হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
