ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

উখিয়ায় ৬ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৬ রোহিঙ্গা আটক
×

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটককৃতরা- সমকাল

কক্সবাজার অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৮:৪০

কক্সবাজারের উখিয়ায় মঙ্গলবার ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অপহরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৬ রোহিঙ্গাকে আটক করেছে।

উখিয়ার কুতুপালং মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, আটক রোহিঙ্গারা অপহরণ চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। আটকরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হোসেন (৩৫), আবদুর রহিম (৪০), সৈয়দ আলম (১৫), সৈয়দ আমিন (৪৫), হাফেজ রফিক (৩৫) ও হাফেজ হাসেম (৩৬)। তিনি জানান, আটককৃতদের  বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, খুন ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়েছে আশংকাজনক হারে।

আরও পড়ুন

×