ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভাইকে হত্যার ভয় দেখিয়ে বোনকে ধর্ষণ

ভাইকে হত্যার ভয় দেখিয়ে বোনকে ধর্ষণ
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২ | ০৯:১৭ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২ | ০৯:১৭

ভাইকে হত্যার ভয় দেখিয়ে তার কিশোরী বোনকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। রোববার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চরমনসা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুরে কিশোরীকে উদ্ধার করার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুর রশিদ চরমনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। কিশোরীর খালা তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, কিশোরীর মা-বাবা মানসিক প্রতিবন্ধী। সম্প্রতি ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে কিশোরী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×