ঘোড়াশালে ২ হাজার ৬শ' শিক্ষার্থী পেল শীতবস্ত্র
শীতবস্ত্র বিতরণ- সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ২৩:৪৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০০:৫৪
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৬০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম, আব্দুর সাত্তার বাদল, আ. মোমেন ও হারুন-অর-রশিদ প্রমুখ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি সাফিনা রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের শীতবস্ত্র দেন।
- বিষয় :
- শীতবস্ত্র
- ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়
