ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াই শুরুই করেননি এমবাপ্পে 

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াই শুরুই করেননি এমবাপ্পে 
×

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২০:১৫

চলতি বিশ্বকাপে এখনো গ্রুপ পর্বের দুটি করে ম্যাচ শেষ হয়নি। এরই মধ্যে গোল্ডেন বুটের লড়াই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিওনেল মেসি দুই ম্যাচে ৫ গোল করে ফেলেছেন। পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা এমবাপ্পে নামের পাশে তুলেছেন ৪ গোল।

যার অর্থ মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াইটা দারুণ জমতে শুরু করেছে। তবে ইরাকের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্রান্সম্যান জানিয়েছেন, এখনো তিনি গোল্ডেন বুটের লড়াই শুরু করেননি।

এমবাপ্পে বলেন, ‘এটা নিয়ে (গোল্টেন বুট) এই মুহূর্তে আমি কিছু ভাবছি না। এখন দলের পরিবেশ নিয়ে ভাবার সময়। দরকারের সময় আমরা যেন আমাদের শক্তির জায়গার ওপর বিশ্বাস রাখতে পারি। সব বিশ্বকাপেই আমি গোল পাচ্ছি। কিন্তু এটা নিয়ে আমি কিছু ভাবছি না, আবার চিন্তাও করছি না।’

বিশ্বকাপে নিজে গোল্টেন বুট জেতা বা ভালো খেলার চেয়ে দল হিসেবে ভালো খেলা জরুরি বলেও মন্তব্য করেছেন রাশিয়ার সেরা উদীয়মান থেকে কাতারের গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে, ‘আমাদের লক্ষ্য দলের শক্তি অনুযায়ী খেলা। কারণ বিশ্বকাপ যত এগোবে কত কঠিন হবে, দলগত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ বিশ্বকাপ কঠিন একটা লড়াই। এখানে সবাইকে হারিয়ে তবেই জিততে হবে।’

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি বিশ্বকাপের সর্বাধিক ১৮ গোল করেছেন। এমবাপ্পে যৌথভাবে বিশ্বকাপের দ্বিতীয় সর্বাধিক ১৬ গোল করেছেন। তারপরও মেসির সঙ্গে লড়াইয়ে নামছেন না এমবাপ্পে, ‘আমি আগেও বলেছি, লিও সবসময় গোল করে। তিনি গোল করছেন, করবেনও। আমি যদি লিও’র দিকে তাকাই, আমাকে আরও বেশি কিছু করতে হবে। সুতরাং, আমি ওসব না দেখে, দলকে সহায়তা করার চেষ্টা করছি। কারণ আমি দলের একটা অংশ মাত্র।’  

আরও পড়ুন

×