শীতার্তদের পাশে সমকাল সুহৃদ সমাবেশ
সমকাল সুহৃদ সমাবেশের কম্বল বিতরণ- সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০২:৪৫
ঠাকুরগাঁওয়ে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে কাজী ফার্মস গ্রুপের সহযোগিতায় ২ শতাধিক অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ওই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সহ-সভাপতি শামসুজ্জহা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকসহ স্থানীয় ব্যক্তিরা।
প্রচণ্ড শীতের মাঝে কম্বল নিয়ে এগিয়ে আসার জন্য সমকাল সুহৃদ সমাবেশ ও কাজী ফার্মস গ্রুপকে ধন্যবাদ জানান শীতার্তরা।

