ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দাদার কাঁধে চড়ে বাড়ি ফেরা হলো না শিশুটির

দাদার কাঁধে চড়ে বাড়ি ফেরা হলো না শিশুটির
×

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আদনানের -সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৪:২৪

ঝিনাইদহ কালীগঞ্জে রডবোঝায় অবৈধ্য আলমসাধু গাড়ির চাপায় আদনান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মস্তবাপুর গ্রামের মোজাম খাঁয়ের ছেলে। শিশু আদনান তার দাদার কাঁধে চড়ে মাঠ থেকে বাড়িতে ফিরছিল। 

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের মহিদুল ইসলাম জানান, দুপুরে দাদা মকছেদ খাঁ আদরের নাতি আদনানকে কাঁধে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তারা মস্তবাপুর হাইস্কুলের কাছে আসলে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই আলমসাধু তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় দাদা-নাতি দু’জনই সড়কের ওপর আছড়ে পড়ে আহত হন। এদের মধ্যে গুরুতর আদনানকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে যাওয়ার পর শিশুটির মৃত হয়। 

কালীগঞ্জ তত্তিপুর পুলিশ ফাঁড়ির আইসি ছামছুল ইসলাম জানান, ইতোমধ্যেই রডবোঝাই আলমসাধুটি আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×