লালমোহনে ঐতিহ্যবাহী নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ১১:৫৬ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ১১:৫৭
ভোলার লালমোহনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তৃতায় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শিক্ষার মাধ্যমেই এই দেশের উন্নতি করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে উন্নতির মাধ্যমেই দেশকে উন্নত করতে চান। তাই শিক্ষার মানোন্নয়ন করছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।