ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাটি ধসে পড়ায় হবিগঞ্জের পুরোনো ঢাকা-সিলেট মহাসড়ক এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে ঝুঁকি নিয়েই সড়কটিতে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ইরানের শীর্ষ কূটনৈতিক বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে ইচ্ছুক তেহরান। তবে শর্ত হলো ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি ও হুমকিমূলক বক্তব্য’ বন্ধ করতে হবে।
জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করা হবে এসব সামরিক সরঞ্জাম।
সরকার গঠনের আড়াই মাসের মাথায় আজ শনিবার সিলেট সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার দলীয়প্রধান হিসেবে নয়, সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর। সেজন্য সফরটি স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন এবং বিএন
ফরিদপুরে বাকিয়ার রহমান সুমন (৪০) নামের জাহাজের এক সুকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে ২৬ ঘণ্টায়ও অভিযোগ নেয়নি পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানে অবিস্ফোরিত বোমা সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা আবু নওশের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকার হাজারীবাগে কুন ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে মে দিবস উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শিল্প-প্রদর্শনী, উপস্থাপনা ও মিথস্ক্রিয়ার আয়োজন Cut for Comfort'। একটি ট্যানারি স্পেসে আয়োজিত এই প্রদর্শনীটি কিউরেট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসেন।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিপুল ভোটে জয়লাভ করেছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামিদের মধ্যে আট সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা এক বন্দী এবং কারাগারের পার্ট-২-এ থাকা সাতজন বন্দী মুক্তি পান।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিকভাবে এখান থেকে উৎপাদিত ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যা ধীরে ধীরে বাড়বে।
গরমে হাঁসফাঁস করা দিনের পর হঠাৎ বৃষ্টি নামলে অনেকেরই মন ফুরফুরে হয়ে ওঠে। এই অনুভূতি কেবল আবেগের বিষয় নয়, এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন গবেষণা। এতে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে যুক্ত কিছু উপাদান মানুষের শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বৃষ্টিতে ভেজা বা বৃষ্টির পরিবেশে থাকা কেন ভালো লাগতে পারে, তার চারটি কারণ তুলে ধরেছেন গবেষকেরা।
আন্তর্জাতিক কনসার্ট সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি লন্ডনের দ্য ওটু এরেনায় দর্শকের সামনে পারফর্ম করে আবারও আলোচনায় আসেন তিনি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, শ্রমিকের অধিকার আদায়ে সংসদের ভেতরে-বাইরে ডা. জামায়াতে ইসলামীর লড়াই চলবে।
ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ
রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ “ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬”। ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।