ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ
রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ “ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬”। ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।
আর মাত্র তিন মাস। এই সময়টুকু পার হলেই বদলে যেত সবকিছু। একটি সম্পর্ক পেত আইনি স্বীকৃতি, সংসার পেত সামাজিক বৈধতা। কিন্তু সেই তিন মাসই যেন হয়ে উঠল সবচেয়ে বড় বাধা।
রাজশাহীর বাগমারা উপজেলায় শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার বারিধারায় গির্জায় ঢুকে সেখানকার ‘ফাদারের’ হাত-পা ও মুখ বেধে আড়াইলাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ‘ডি মাজেন্ড গির্জার’ সীমানা প্রাচীর টপকে ও গ্রিল কেটে এই লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, ১টি পাসপোর্ট, ১টি জাতীয় পরিচয়পত্রসহ গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে বেড়াতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশ গড়তে নিজেকে এবং নিজের মন্ত্রিসভাকে শ্রমিক হিসেবে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এই ঘোষণা দেন তিনি
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান হামলার মধ্যে কোনো আলোচনা অর্থবহ নয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বিধবা নারীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরের বিরুদ্ধে।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। অভিনয়ের পাশাপাশি যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর মামলায় জড়ায় এই অভিনেতার নাম।
পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে একথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সিরাজগঞ্জের তাড়াশে ঋণের ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় গ্রেপ্তার হওয়া গৃহবধূকে জামিন দিয়েছেন আদালত।
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক বিভাগ ধ্বংস হয়ে গিয়েছিল, অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল
দিল্লি-ঢাকা সম্পর্কের সাম্প্রতিক মোড় বুঝতে প্রটোকলের চশমা যথেষ্ট নয়। দরকার রাজনৈতিক পাঠ। কারণ, এটি কেবল একজন দূতের বিদায় আর আরেকজনের আগমন নয়। এর ভেতরে আছে পরিকল্পনা। কৌশল। সুস্পষ্ট উদ্দেশ্য। কূটনীতির প্রচলিত কাঠামোর ভেতরে ঢুকে পড়েছে রাজনীতির সরাসরি উপস্থিতি।
দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন বিষয়ক বাস্তব গল্প তুলে ধরতে তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছে থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ মে পর্যন্ত।
গাইবান্ধায় উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়েছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা। এতে বিপাকে পড়েছেন শতাধিক গ্রাহক।
শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে সরকার-মালিক-শ্রমিক টিম ওয়ার্ক চলমান থাকবে। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত বছরগুলোতে বন্ধ হওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছি। কলকারখানাগুলোর কোনটি কতটা দ্রুত চালু করা যায় সে বিষয় উদ্যোগ নিতে এবং বেকার শ্রমিকদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছি। এ সপ্তাহে এ সংক্রান্ত একটি মিটিং আছে