ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
তামিম ইকবালের অধীনে এবার আধুনিকায়নের পথে হাঁটছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। দর্শকরা যেন আরামে খেলা উপভোগ করতে পারে সেক্ষেত্রে বড় প্রকল্প হাতে নিচ্ছে ক্রিকেট বোর্ড
গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে
২০১১ সালে যাত্রা শুরু করে ব্যান্ড গানপোকা। এক যুগের বেশি সময়ের এই পথচলায় ব্যান্ডটি বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিয়েছে ১০টির বেশি মৌলিক গান। বিশেষ করে ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’ গানটির পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্য গানগুলোও।
সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠলেই আলোচনার পালে হাওয়া লাগে। তামিমের মতে, একই বাতাসের ঝাপটা যে আরও দুই সাবেক অধিনায়কের গায়েও লাগছে সেটি যেন অনেকেই ভুলে গেছেন
পরিণত শিল্পী হয়ে উঠার তৃষ্ণাও জেফারের আছে, তার প্রমাণ মেলে পর্দায় চরিত্রের উপস্থাপনা দেখে। এই যেমন এখন কান পাতলেই শোনা যাচ্ছে তাঁর সুবাহ চরিত্রটির কথা। যেটি জেফার তুলে ধরেছেন শিহাব শাহীন পরিচালিত ‘তুমি আমি শুধু’ নামের ওয়েব সিনেমায়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিমাণ ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার সামরিক পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। ধারণা করা হচ্ছে মদের বোতলগুলো বিদেশি জাহাজ থেকে সংগ্রহ করে শহরে নিয়ে আসছিল দুর্বৃত্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন কম্পিউটার ব্যবস্থা বোঝায়, যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তা প্রয়োজন হয়—এমন কাজ করতে পারে; যেমন প্যাটার্ন শনাক্ত করা, ভাষা বোঝা, সিদ্ধান্ত নেওয়া বা জটিল সমস্যা সমাধান। সেন্সর, ডেটা বিশ্লেষণ এবং সংযুক্ত মেশিনের সঙ্গে মিলিত হয়ে এআই যে উৎপাদন পদ্ধতির জন্ম দিচ্ছে, তাকে বলা হয় ‘স্মার্ট ম্যানুফ্যাকচারিং’। প্রচলিত কারখানায় মেশিনে কেবল উৎপাদন করে; স্বয়ংক্রিয় কারখানায় মেশিন নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ চালায়; আর স্মার্ট কারখানায় মেশিন একে অপরের সঙ্গে যোগাযোগ করে, ডেটা থেকে শেখে এবং তাৎক্ষণিকভাবে উৎপাদন প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থা যন্ত্রকেন্দ্রিকতা থেকে ডেটাকেন্দ্রিকতায় রূপ নিচ্ছে। এতে সন্দেহ নেই যে স্মার্ট ম্যানুফ্যাকচারিং একঘেয়ে কাজ কমায় এবং দক্ষতা বাড়ায়। কিন্তু একই সঙ্গে এটি বাংলাদেশের শ্রমবাজারের একটি কাঠামোগত দুর্বলতাও উন্মোচিত করে।
পরিচালক হিসেবে নিজের পথটা কত দ্রুত বদলে ফেলা যায়, তার উজ্জ্বল উদাহরণ হলেন বলিউড অভিনেতা ও নির্মাতা রীতেশ দেশমুখ। একদিকে প্রেম, অন্যদিকে প্রতিরোধের ইতিহাস। দুই প্রান্তে দাঁড়িয়ে তিনি দেখিয়ে দিলেন, বিনোদন জগতে সীমারেখা কখনোই চূড়ান্ত নয়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে মূল্যবান কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আহ্বান জানান।
সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করল স্বাগতিকরা
বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার উপরে লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের সঞ্চয় ছিল, যা একটি বিশেষ গোষ্ঠী লুটে নিয়েছে। এই লুটপাটের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি।
কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই।’
জাতীয় ঐক্য, কার্যকর সংসদ এবং গণতন্ত্র রক্ষায় সব দলের সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম
সংবিধান সংস্কারের ঐক্যমতের জায়গা থেকে বিএনপি সরে গেলে আবারও নতুন সংবিধান বা সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডার ইমিগ্রেশনে বাধার মুখে পড়েছেন ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ
দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস বিয়ে করেছেন। ২৯ এপ্রিল ভারতের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা।