কর্ণফুলীর পাড়ে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৭:৩২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১৭:৫৯
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। ধারণা করা হচ্ছে মদের বোতলগুলো বিদেশি জাহাজ থেকে সংগ্রহ করে শহরে নিয়ে আসছিল দুর্বৃত্তরা। অভিযান পরিচালনাকালে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার ভোরে পতেঙ্গার আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান চালায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশি মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
