ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‌্যাবকে বাদ দেওয়া উচিত: এইচআরডব্লিউ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‌্যাবকে বাদ দেওয়া উচিত: এইচআরডব্লিউ
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২২ | ০২:৫২ | আপডেট: ১৮ মার্চ ২০২২ | ০২:৫৮

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‌্যাবকে বাদ দেওয়া উচিত বলে মনে করে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বৃহস্পতিবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের যে উদ্বেগ সে বিষয়ে দেশটির সরকারের যথাযথ জবাব দেওয়া উচিত। 

এইচআরডব্লিউ বলছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে র‌্যাবকে বাদ দেওয়া উচিত।

চলতি বছরের ৩ মার্চ নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনের অধীন ২০১৯ সালে পর্যালোচনায় উঠে আসা নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতি অনুসরণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার কার্যালয়। যদিও তা উপেক্ষা করা হচ্ছে।

এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশিদের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আরও উচ্চপর্যায়ের পদে নিয়োগ দিতে গুতেরেসের প্রতি আহ্বান জানান মোমেন।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘে প্রভাব অর্জন করতে চায়। তবে উপেক্ষা করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তদন্তকে। 

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী গুম করেছে। 

তবে বাংলাদেশ সরকার এ বিষয় অস্বীকার করে আসছে।

আরও পড়ুন

×