ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ

সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০২:৪৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ | ০৪:০৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে।

রোববার বিকেলে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। খবর বাসসের

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়েছে, গত ১ জুলাই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের দেওয়া সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×