ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দিল নেবুলাস আইটি

ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দিল নেবুলাস আইটি
×

অনুষ্ঠানে আগত অতিথি ও ফ্রিল্যান্সারদের কয়েকজন -সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০০:৩৬

ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দিয়েছে নেবুলাস আইটি। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের এই সংবর্ধনা দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, নেবুলাস আইটির চেয়ারম্যান অপূর্ব দাস ও ডিরেক্টর অফ অপারেশন মো. আরিফুর রহমানসহ প্রতিষ্ঠানটির সদস্য এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দিয়েছে নেবুলাস আইটি। টপ আর্নার ক্যাটাগরিতে সংবর্ধনা পেয়েছেন শুভজিত সরকার (২০ হাজার ডলার+ আর্নিং), আরিয়ান আসিফ (১৯ হাজার ডলার+ আর্নিং) ও হাবিবুর রহমান (১১ হাজার ডলার+ আর্নিং)।

সংবর্ধনা প্রদান শেষে ফ্রিল্যান্সারদের উদ্দেশে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, আমরা প্রযুক্তিতে দক্ষ হবো। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বেকারমুক্ত বাংলাদেশ গড়ব। 

আরও পড়ুন

×