ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি না খোলার আহ্বান

বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি না খোলার আহ্বান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৬:৩৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৭:৩৬

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ কয়েকটি আইডি ও পেইজ খোলা হয়েছে। এসব আইডি ও পেইজে প্রধানমন্ত্রীর ছবি, বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের লিংক ইত্যাদি আপলোড করা রয়েছে। কিন্তু টিপু মুনশির নিজস্ব কোনো ফেইসবুক আইডি ও পেইজ নেই। এ প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রণালয় থেকে এ ধরনের আইডি ও পেইজগুলোকে ভুয়া বলে জানানো হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ভুয়া আইডি খোলা হচ্ছে ও বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের আইডি খোলার বিষয়ে বাণিজ্যমন্ত্রীর কোনো অনুমোদন নেই। সুতরাং বাণিজ্যমন্ত্রীর নামে আইডি খোলা ও প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে আইডি খুলেছেন তাদের অবিলম্বে নিজ দায়িত্বে তা প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আইসিটি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক ঘেটে অন্তত ১০টি আইডি ও পেইজ পাওয়া গেছে বাণিজ্যমন্ত্রীর নামে। ইংরেজিতে 'টিপু মুনশি এমপি' নামে দুটি আইডি ও একপি পেইজ পাওয়া গেছে। ‌‘টিপু মুনশি ফ্যান ক্লাব, রংপুর’ নামে রয়েছে একটি পেইজ। আর শুধু ‘টিপু মুনশি ফ্যান ক্লাব’ নামে রয়েছে একটি আইডি। বাংলা অক্ষরে ‘টিপু মুনশি’ নামে একটি আইডি রয়েছে। ‘এমডি টিপু মুনশি(মিনিস্টার)’ নামে রয়েছে আরেকটি আইডি। এ সব আইডি ও পেইজে প্রধানমন্ত্রীর ছবি, বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের লিংক ইত্যাদি আপলোড করা রয়েছে।

আরও পড়ুন

×