ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

খুনিদের মাফ করতে 'ফোনে আবরারের বাবাকে অনুরোধ'

খুনিদের মাফ করতে 'ফোনে আবরারের বাবাকে অনুরোধ'
×

আবরার ফাহাদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের স্বজনরা আবরারের বাবাকে ফোন করে আসামিদের মাফ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটাই দাবি করেছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

গত ৩ ফেব্রুয়ারি দেওয়া স্ট্যাটাসে ফাইয়াজ লিখেছেন, "৩-৪ দিন আগে অপরিচিত একটা নম্বর থেকে প্রথম কল আসে... নাম বলছি না বাড়ি জয়পুরহাট... আজকে আর গতকালকে আব্বুকে তার বলা কথাগুলা বলতেছি: 'আপনার ছেলে তো চলে গেছে, আর তো ফিরে আসবে না। কিন্তু এতগুলা ছেলের জীবনও তো নষ্ট হয়ে যাবে... আল্লাহ বলেছেন, হত্যার বদলে হত্যা, কিন্তু মাফ করে দেওয়া সর্বোত্তম... আসামিদের মধ্যে অনেকের বাড়ির লোকই অসুস্থ... সকালে বাবা মারা গেছেন... আমরা কয়েকজন আসামির পক্ষ থেকে দেখা করতে চাই আপনাদের সাথে। এরপর ভুলেও আর কল যেন না দেয় বলে কল কেটে দেয়া হয়।"

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান গত ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন

×