কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ০২:১৬
রাজধানীর এলিফ্যান্ট রোড সংলগ্ন কাঁটাবন এলাকায় একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জয় আহমেদ সমকালকে জানান, রাত ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে তাদের তিনটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
- বিষয় :
- আগুন
