ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

শুদ্ধ সংগীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃতুবার্ষিকী শনিবার

শুদ্ধ সংগীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃতুবার্ষিকী শনিবার
×

শফিউর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ২২:১৮ | আপডেট: ২৬ জুন ২০২৬ | ২২:২৩

দেশের শুদ্ধ সংগীত চর্চা ও প্রসারে পথিকৃৎ, শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু সাধারণ সম্পাদক শফিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিউর রহমান দেশে শুদ্ধ সংগীত চর্চা, বিকাশ ও প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী দীর্ঘদিন ধরে সংগীতের মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ সংগীতের চর্চা ছড়িয়ে দিতে কাজ করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

শফিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কর্মময় জীবন, শুদ্ধ সংগীত আন্দোলনে অবদান এবং সাংস্কৃতিক অঙ্গনে রেখে যাওয়া অবিস্মরণীয় ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠী।

আরও পড়ুন

×