ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
×

আ. ফ. ম. আরাফাত হোসেন ও মো. আবুল কাশেম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৩:২৯

বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৬ মে ২০২৬ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন এ কমিটি গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০তম বিসিএস কর্মকর্তা আ. ফ. ম. আরাফাত হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন ২৭তম বিসিএস কর্মকর্তা মো. আবুল কাশেম। সহসভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন ২২তম বিসিএস ব্যাচের মোহাম্মদ জয়নুল আবেদীন। এ ছাড়া অভিজ্ঞ ও নবীন কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

তারা আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করতে অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের টেকসই জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং জনকল্যাণে সরকারের লক্ষ্য অর্জনে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

×