ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৭

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা। 

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের মহাসচিব শাবান মাহমুদ, অপর অংশের মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউর সহসভাপতি নজরুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, বর্তমান কমিটির হেলিমুল আলম বিপ্লব, জিয়াউল হক সবুজ, হাবীবুর রহমান, রীতা নাহার, মাইদুর রহমান রুবেল, মঈনুল আহসান, আহমেদ মুশফিকা নাজনীন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সাগর সরওয়ারের মা অডিও কলে বক্তব্য দেন। তিনি তার ছেলে ও ছেলের স্ত্রীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যা করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, হত্যাকাণ্ডের পর আট বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের আজও শনাক্ত কিংবা গ্রেপ্তার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। অবিলম্বে চাঞ্চল্যকর এ মামলার খুনিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তারা।

আরও পড়ুন

×