ঢাবির সিনেট সদস্য হলেন ডাকসুর এজিএস সাদ্দাম
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:২৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৩১
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১) (এম) অনুযায়ী তাকে মনোনয়ন দেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যপদ থেকে পদত্যাগ করেন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার স্থলাভিষিক্ত হলেন ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম।
- বিষয় :
- সিনেট সদস্য
- এজিএস সাদ্দাম
- ঢাবি
