ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

অবৈধভাবে ১৮ কোটি টাকা উপার্জন

সাবেক কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে সিআইডির মামলা

সাবেক কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে সিআইডির মামলা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ | ১৪:১১

শুদ্ধি অভিযানে আটক হয়ে কারাগারে থাকা সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার মোহাম্মদপুর থানায় এই মামলা করা হয়।

সিআইডি জানায়, রাজীব মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও প্রতারণা করে ১৮ কোটি ৪০ লাখ টাকা উপার্জন করেছেন। ওই টাকা দিয়ে তিনি জমি, ফ্ল্যাট কিনে পরে নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান চালু করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। মামলায় রাজীব ছাড়াও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে গত ১২ অক্টোবর র‌্যাবের হাতে গ্রেপ্তার হন রাজীব। ওই সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

সিআইডির মামলার বিবরণে বলা হয়, রাজীবের চারটি ব্যাংক হিসাবে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২২ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, রাজীবসহ অপর আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দায়ের মামলাটি সিআইডি তদন্ত করছে।

আরও পড়ুন

×