সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরেক বাংলাদেশি
করোনায় আক্রান্তদের সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশনাল ডিজিজেসে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৪৬
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়মিত ব্রিফিংয়ে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্তের তথ্য জানান। এই পাঁচজনের মধ্যে একজন বাংলাদেশি। খবর দ্যা স্ট্রেইটস টাইমসের
করোনায় আক্রান্তদের সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশনাল ডিজিজেসে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে সিঙ্গাপুরে চারজন বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হন। শনিবারের নতুন একজনসহ সেখানে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা পাঁচজনে দাঁড়ালো।
শনিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। এর আগে সিঙ্গাপুরে যে চারজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন তিনি।
২৩ জানুয়ারি সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তথ্যমতে, চীনের বাইরে সিঙ্গাপুরেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিঙ্গাপুর
- বাংলাদেশি
