ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় গ্রেপ্তার

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় গ্রেপ্তার
×

সাবেক এমপি নূর মোহাম্মদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২৩:৪১ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ২৩:৪৮

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা যায়, জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং এমপি নির্বাচিত হন। 

আরও পড়ুন

×