কেন মনোনয়ন পাচ্ছেন না ১১ জেলা পরিষদ প্রশাসক। সংবাদ পর্যালোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৮:৪৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৮:৫৪
জেলা পরিষদের অন্তত ১১ প্রশাসক আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ ও অনিয়মের অভিযোগ রয়েছে।
২০১৬ সালে নির্বাচিত জেলা পরিষদের মেয়াদ শেষ হলে নির্বাচন না করে গত এপ্রিলে চেয়ারম্যান পদগুলোতে সরকার প্রশাসক বসায়। সব জেলায় বিদায়ী চেয়ারম্যানদেরই আবার প্রশাসক পদে বসানো হয়। তাঁদের মধ্যে অনেকে ছিলেন, যাঁরা আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী হিসেবে দলের আনুষ্ঠানিক প্রার্থীদের হারিয়ে দিয়েছিলেন।
তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এর আগেই আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। এই বৈঠকের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সেপ্টেম্বরের শুরুর দিকে এই বৈঠক আয়োজনের প্রস্তুতি রয়েছে।
আলোচনা করেছেন সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী ও সহ-সম্পাদক উম্মে রাহী।
মূল প্রতিবেদন: ১১ জেলা পরিষদ প্রশাসক মনোনয়ন পাচ্ছেন না
- বিষয় :
- জেলা পরিষদ
- আওয়ামী লীগ
