ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ভণ্ড পীর মতিউর রহমানের ৩ বছরের কারাদণ্ড

ভণ্ড পীর মতিউর রহমানের ৩ বছরের কারাদণ্ড
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০১

মুসলিমদের সঙ্গে প্রতারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় ঢাকার দোহারের ‘হজবাবা’ ভণ্ড পীর মতিউর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম মারুফ হোসেন চৌধুরী এ রায় দেন। একইসঙ্গে মতিউরের আট সহযোগীকেও ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

প্রতীকী কাবা শরীফ বানিয়ে টাকার বিনিয়ে হজ করানোর মাধ্যমে ভণ্ডপীর মতিউর ওই প্রতারণা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×