কোয়ারেন্টাইনে না থেকে প্রতিবেশির সঙ্গে গল্প করায় জরিমানা
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১০:৪০
শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রতিবেশিদের সঙ্গে গল্প ও এলাকায় ঘোরাঘুরি করার দায়ে এক সৌদি প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে ধানুকা এলাকায় তাকে প্রতিবেশিদের সঙ্গে গল্প করতে দেখে ও ঘুরতে দেখে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ। প্রবাসী আবুল হাসেম শেখ শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ জানান, যারা সম্প্রতি বিদেশ থেকে এসেছেন তাদের সরকারি নির্দেশে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে শরীয়তপুরে এসেছেন। আশার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয়। কিন্তু ১৪ দিন শেষ না হতেই ওই ব্যক্তি প্রতিবেশিদের সঙ্গে গল্প, ধানুকা এলাকা ও বাজারে ঘোরাঘুরি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে।
- বিষয় :
- শরীয়তপুর
- কোয়ারেন্টাইন
- সৌদি
