ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরও পঞ্চাশটি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও পঞ্চাশটি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ভিডিও থেকে নেওয়া ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ০৫:৫৯ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ০৫:৫৯

চতুর্থ পর্যায়ের আরও পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদগুলো উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মন্ত্রণালয় জানায়, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায় ও ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে পঞ্চাশটি করে মোট একশত পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

আরও পড়ুন

×