ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঐক্যবদ্ধ থেকে করোনা প্রতিরোধ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঐক্যবদ্ধ থেকে করোনা প্রতিরোধ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
×

মতবিনিময় সভায় কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৭:৩৬

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দৃঢ় প্রত্যয় আর অবিচল সংগ্রামের মাধ্যমে অকুতোভয় বাঙালী জাতি যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছে ঠিক তেমনি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারও প্রাণঘাতী করোনা ভাইরাসকে মোকাবেলা করবে। আর এ জন্য করোনাভাইরাস সম্পর্কিত সতর্ক বার্তা, হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দূরত্ব মেনে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

শুক্রবার সকালে জামালপুরের সরিষাবাড়ীর নিজ বাড়িতে করোনা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী উপেজলা নির্বাহী অফিসারের দুর্যোগ মোকাবেলা ফান্ডে ৫ লাখ টাকা প্রদান করেন।

শনিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর  নির্দেশনা মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহিতার তালিকা প্রণয়ন ও ত্রাণকার্য পরিচালনা করা হচ্ছে যাতে কেউ অভুক্ত না থাকে।

বিকেলে প্রতিমন্ত্রী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চার শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন।

আরও পড়ুন

×