ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দুস্থের সহায়তায় এক মাসের বেতন ও বৈশাখী ভাতা দিলেন রূপগঞ্জের ইউএনও

দুস্থের সহায়তায় এক মাসের বেতন ও বৈশাখী ভাতা দিলেন রূপগঞ্জের ইউএনও
×

মমতাজ বেগম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:৩৩

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়ানোর অনন্য নজির স্থাপন করলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯ ব্যাচের এই কর্মকর্তা তার এক মাসের বেতনের পুরো টাকা এবং বৈশাখী ভাতার টাকা অসহায় মানুষের সহায়তায় দিয়েছেন। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হাতে অনুদানের টাকা তুলে দেন।

দেশজুড়ে টানা বন্ধের মধ্যে খেটে খাওয়া মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। তবে ব্যক্তি থেকে শুরু করে নানা সংগঠন অসহায় মানুষদের সহায়তায় পাশে দাঁড়াচ্ছেন। সরকারি বিভিন্ন অফিস এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থাও তাদের সব কর্মীর একদিনের বেতনের সমপরিমান এবং কল্যাণ তহবিল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করছেন।

যদিও চলমান ঘটনাতেই যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা আহমেদর বির্তকিত কর্মকাণ্ডে বিব্রত প্রশাসনের কর্মতকর্তারা। এমন পরিস্থিতিতে রূপগঞ্জের ইউএনও তার এক মাসের পুরো বেতনের টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দিয়ে ভিন্ন নজির স্থাপন করলেন।

রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম সমকালকে বলেন, তিনি চলমান পরিস্থিতিতে সরকারি আদেশ-নির্দেশ বাস্তবায়নে তার কর্মক্ষেত্রে রাত-দিন কাজ করছেন। মানুষ যাতে ঘরে থাকেন, সেই চেষ্টা করে যাচ্ছেন। ঘরে ঘরে সরকারি ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এরপরও নিজের পক্ষ থেকে কিছু একটা করার তাগাদা কাজ করছিল তার মধ্যে। এজন্য তার এক মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন।

তিনি বলেন, এই পরিস্থিতিতে সামর্থবান মানুষ এগিয়ে আসছেন। যাদের সামর্থ রয়েছে, তাদের আরও বেশি বেশি এগিয়ে আসতে হবে। তার এই সামান্য অনুদান হয়তো অন্য কর্মকর্তাদেরও প্রভাবিত করতে পারে। নতুন কেউ হয়তো এভাবে এগিয়ে আসতে পারেন।

আরও পড়ুন

×