ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পোশাক কারখানাও বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত

পোশাক কারখানাও বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দ্রুত ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তৈরি পোশাক কারখানাগুলোও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথভাবে এ তথ্য জানায় পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

তবে ২৫ এপ্রিল-এর মধ্যে বেতন দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ এসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

×