ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

২০ কোটি টাকার সহায়তা দেবে ইউনিলিভার বাংলাদেশ

২০ কোটি টাকার সহায়তা দেবে ইউনিলিভার বাংলাদেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বৈশ্বিক মহামারীর রূপ নেয়া কোভিড- ১৯ বা নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ২০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে নিজের তৈরি পণ্য অনুদান, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতা, কোম্পানির কার্যক্রমের সঙ্গে জড়িত প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরবরাহ, বিপণন ও সার্বিক ভ্যালু চেইন ব্যবস্থায় নিয়োজিত কর্মীদের সবার জীবিকা নিশ্চিত করাসহ নানান ধরনের কর্মসূিচ ও পদক্ষেপ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

ইউনিলিভার বাংলাদেশ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য রক্ষায় ও গৃহস্থালীতে নিত্য ব্যবহার্য ইউনিলিভারের বিভিন্ন পণ্য, যেমন- লাইফবয় সাবান, সার্ফ এপেল, হুইল ডিটারজেন্ট, ডোমেপ ক্লিনার ইত্যাদি বিতরণ করে আসছে। বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত এক কোটি টাকা আর্থিক মূল্যের পণ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন সংগঠনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এভাবেই বাংলাদেশের প্রান্ত্মিক জনগোষ্ঠীকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে ইউনিলিভার বাংলাদেশ।

এতে আরও বলা হয়, ব্র্যান্ডগুলোর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে লাইফবয়-ই বাংলাদেশে সর্বপ্রথম নভেল করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এগিয়ে আসে। শুধুমাত্র করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে গণমাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে আসছে ইউনিলিভার। এ খাতে এখন পর্যন্ত্ম প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া স্বাস্থ্য সেবা খাতকে আরও শক্তিশালী করতে আর্থিক সহায়তা হিসেবে প্রায় এক কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ইউনিলিভার।

এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে বলেন, 'চ্যালেঞ্জিং এই সময়ে আমরা আমাদের জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করতে প্রতিশ্রতিবদ্ধ। এখন আমাদের দায়িত্ব হলো, যতটা সম্ভব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো এবং তাদেরকে সাহায্য করা। যাতে তারা করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় সক্ষম হন। করোনাজনিত চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় এবং বিভিন্ন পর্যায় থেকে তা মোকাবেলা করার লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদার ও সুশীল সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছি।' সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×